নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সাধারণ মানুষের আয় কিন্তু ১৫ হাজার টাকার বেশি নয়। মাসে এক হাজার কোটি টাকা যাদের আয়, তাদের সাথে সাধারণ মানুষের গড় আয় মিলিয়ে জনগণকে বোকা বানাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি ও নানা সমস্যা নিয়ে এই সমাবেশের আয়োজন করেন জাতীয়তাবাদী তাঁতীদল।

citytouch 728-X-90

ফখরুল বলেন, মাথা পিছু আয় নিয়ে সরকারেরর এই মিথ্যা বক্তব্য আর উন্নয়নের বুলি শুভঙ্করের ফাঁকি ছাড়া কিছু নয়। দেশের মানুষকে এর মাধ্যমে বোকা বানাচ্ছে ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে জনগণ কেমন আছে তা দেখতে রাস্তায় বেরিয়ে আসুন। এসি রুমে বসে মানুষের দুঃখ বুঝতে পারছে না ক্ষমতাসীনরা।

এ সময় সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।