

প্রধানমন্ত্রীকে রওশন -কাদেরের নববর্ষের শুভেচ্ছা
বছর ঘুড়ে আবারও আসছে বাংলা নতুন বছর ১লা বৈশাখ। আসন্ন পহেলা বৈশাখ সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা সহকারী একান্ত সচিব অ্যাড. মো. আবু তৈয়ব প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু'র কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এর আগে গত বুধবার (৬ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে নববর্ষের শুভেচ্ছা জানান ।


