
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কালিয়াকৈর থানার (এসআই) সেকেন্ড অফিসার আজিম হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার গাজীপুরের কালিয়াকৈরের নাওলা উত্তর পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সভাপতিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৬ই ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়ার নামে একটি মামলা হয়। সেই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


