মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমতা ও পরিবর্তন নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি শেয়ার করেন তিনি। পোস্টের সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন নুসরাত।

পোস্টে উদ্ধৃতিটির বাংলা অর্থ তুলে ধরে বলা হয়, ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।’

নুসরাত খানের এই পোস্টে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে ক্ষমতার ভূমিকার বিষয়টি উঠে এসেছে। তবে পোস্টে তিনি সরাসরি ইশরাক হোসেনের পদত্যাগ বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেছেন কি না, তা স্পষ্ট নয়।