রাজনীতি
‘তারেক সিন্ডিকেটের কারণে অনাহারে ছিল ৪ কোটি কৃষক পরিবার’
বিএনপি নেতা তারেক এবং তার গংদের সার সিন্ডিকেটের কারণে গ্রামের কৃষকরা সার কিনতে পারতো না বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ সময় তিনি আরও অভিযোগ করে বলেন, এ কারণে দেশে ফসল উৎপাদন কমে যায়। ফলে প্রায় চার কোটি কৃষক পরিবারের দুবেলা খাবার জোটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এসব কথা তুলে ধরেন।
এ সময় তিনি আরও বলেন, এই সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীরা কৃষকদের সর্বস্বান্ত করে ফেলে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই চক্র ফেন্সুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে নিয়েছিল। আর তাই সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা।
আইসিটি বিষয়ক উপদেষ্টা ফেসবুক পোস্টে আরও লিখেন, সাধারণ কৃষকদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যাও করা হয়। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের অমূল্য সম্পদ এ দেশের মানুষ, উর্বর মাটি, এবং আমাদের কৃষি ।
তিনি আরও তুলে ধরেন, কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক-হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছে বিনাসুদে ও স্বল্পসুদে ঋণ সুবিধা। ফলে ভাগ্য বদলাচ্ছে প্রান্তিক কৃষকদের।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।
.jpg)







