Ad

অবৈধভাবে খাদ্য মজুত করলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
শেখ হাসিনা
Durbin News

নিত্যপণ্যের বাজার বিভিন্ন সময় অসাধু সিন্ডিকেট এবং অবৈধ মজুতদারদের কারণে বেড়ে যায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ সকল কর্মকাণ্ড প্রমাণ হলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (২৪ এপ্রিল) নতুন ৪০ টি ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের ফলে সারা পৃথিবীতে মন্দা দেখা দিয়েছে। তাছাড়াও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। অনেক উন্নত দেশ আজকে খাবারের জন্য হাহাকার করছে। ইনফলুয়েশন রেটও অনেক দেশের মধ্যে বেড়ে যাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি সকল ধরণের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে।’

তিনি আরও বলেন, দেশের মানুষের জ্ঞাতার্থে বলতে চাই, বিদেশ থেকে আমরা যে জিনিসগুলো সহজে আনতে পারতাম তা এখন খুব কঠিন হয়ে উঠেছে। আবার অনেক দেশ নিজেদের টিকিয়ে রাখতেই সকল ধরণের পণ্য রপ্তানি বন্ধ করে রেখেছে। তাই দেশের মাটি এবং মানুষ যা উৎপাদন করে তা দিয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, আমার দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। যেখানে আবাদ সম্ভব সেখানে আবাদ করবেন। আমাদের কাওকে যেন অন্য দেশের ওপর নির্ভর না করতে হয়। সেদিকে সকলে নজর দিবেন।

সরকার প্রধান আরও বলেন, মানুষের সুরক্ষার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই কাজের সুফলটা প্রত্যেকটি মানুষ যাতে পায় সেটাই আমাদের কাম্য।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad