
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (২৫ এপ্রিল) দেশে ফিরছেন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন। সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে বিজি ৫৮৫ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে দুপুরে সিঙ্গাপুর থেকে ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা হবে।
সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার (২২ এপ্রিল) ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।



