
জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬০ তম মৃত্যুবার্ষিকী আগামী বুধবার (২৭ এপ্রিল)। এ উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


