সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই রাজনীতিবিদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে মুহিতের মরদেহ দেখেন তার স্বজন, বন্ধু, ভক্ত ও শুভাকাঙ্খীরা। এরপর তার মরদেহ সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

citytouch 728-X-90

শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য তার মরদেহ সিলেটে নেয়া হবে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে বর্ষিয়ান এই রাজনীতিবিদ মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।