
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন, সরকারকে নিয়ে ভিত্তিহীন সমালোচনা করা সঠিক নয়।
এ সময় নিজের ব্যর্থতার জন্য বিএনপি মহাসচিবের বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১১ মে) সেতু ভবনে সেতু বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার ফখরুল বলেন, বর্তমান সরকার শ্রীলঙ্কার সরকারের চেয়েও খারাপ পরিণতি ভোগ করবে।
ফখরুলের বক্তব্যের বিষয়ে আলাপকালে ওবায়দুল কাদের আরও জানান, বিএনপি কোন প্রকার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল তার দলের একজন ব্যর্থ নেতা এবং এরূপ ব্যর্থ নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত ।
কাদের বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৪৪ বিলিয়ন ডলার। অপরদিকে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ কোটি ডলার।



