
পেটের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি গত দুই দিন ধরে গ্যাস ও পেটের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার (১৭ মে) ভোরে মির্জা আব্বাসকে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা আব্বাস গত দুই দিন ধরে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন ওষুধে ভালো না হয়ে উল্টো তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, গত দুই দিন ধরেই পেটের সমস্যার কারণে তার বমি হচ্ছিল। কিছুই খেতে পারছিলেন না। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকের পরামর্শে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।


