
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিজনাল জ্বরে ভুগছেন। তবে জ্বরের মাত্রা খুব বেশি না হওয়ায় তিনি সুস্থ আছেন। শারীরিক পরীক্ষার জন্য আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, এটা সিজনাল জ্বর। তেমন কিছু না। এই বয়সের মানুষের এমন জ্বর আসা স্বাভাবিক। তারপরও খালেদা জিয়া যদি রাজি হন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
তবে এই বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে তাকে এখনো চিকিৎসকরা কিছু জানায়নি।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তিনি গুলশানে তার বাসভবন ফিরোজায় আছেন। মাঝে মাঝেই পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।



