রাজনীতি
বিএনপির রাজনীতির আদর্শ হচ্ছে ‘মিথ্যা’: আইনমন্ত্রী
বিএনপির রাজনীতির আদর্শ হচ্ছে ‘মিথ্যা’ উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যখন ’৭৫ পরবর্তী সময় থেকে ক্ষমতা এসেছিল তখন থেকে তারা হত্যার রাজনীতি শুরু করে। হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে তিনি এসব কথা বলেন।
এর আগে, আইনমন্ত্রী কসবার একটি বিদ্যালয়ে পুনর্মিলনী, কসবা ও আখাউড়ায় পশু মেলায় যোগ দিতে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছে তারা (বিএনপি)। এসব তাদের আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই— বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই, রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।
এ সময় ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্ত ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ২০২৪ সালে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারো প্রমাণ করবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
পরে সড়ক পথে তিনি কসবায় রওনা দেন।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম
জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

.jpg)







