রাজনীতি


রমজানে যেভাবে সময় কাটছে খালেদা জিয়ার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার

রমজানে যেভাবে সময় কাটছে খালেদা জিয়ার
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া  ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ আছেন তিনি।নানা শারীরিক জটিলতা নিয়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরিবারের সদস্যরা বলছেন, অসুস্থ থেকেও খালেদ জিয়া রোজা রাখছেন।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, গত বছরের মতো এবারও রোজা রাখছেন খালেদা জিয়া। নিয়মিত নামাজ পড়েন, পত্রিকা পড়েন। এ ছাড়া তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন।

তিনি বলেন, রোজায় খালেদা জিয়ার দেখভালের জন্য প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে দেশে পাঠিয়েছেন তারেক রহমান। ঈদ পর্যন্ত তিনি গুলশানের বাসভবনে থাকবেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার আরও পাঁচ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। 



জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।