সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয় : কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব নয়। বিএনপি স্বপ্ন দেখলেও তা কখনোই হবে না।আজ বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ মতবিনিময় হয়।আগামী নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে পারব না। ইউরোপীয় ইউনিয়নসহ সবাই একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন চায়। অবশ্যই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।জনাব কাদেরের মতে বিএনপিকে জনগণ পছন্দ করে না। আন্দোলনে জনগণের অংশগ্রহণ বেশি থাকলে বিএনপির নেতা-কর্মীদের সম্পৃক্ততা না করেও হয়তো বড় ধরনের গণজাগরণ ঘটতে পারত। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অংশগ্রহণ করবে কি করবে না তা নিয়ে চিন্তা করার দরকার নেই। তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তছনছ করেছে বিএনপি।



