রাজনীতি


রাজনৈতিক দলগুলোকে ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন, রবিবার

রাজনৈতিক দলগুলোকে ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর
রাজনৈতিক দলগুলোকে বিদেশিদের কাছে ধরনা না দিয়ে দেশের তৃণমূল তথা ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন। 

রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধর্না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয়, এগুলো খুব দুঃখজনক। বরং তাদের (রাজনৈতিক দলগুলোকে) তৃণমূলের লোকের কাছে; যারা ভোটার তাদের কাছে যাওয়া দরকার। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ বিদেশিরা তো ভোট দেবে না। ভোট দেবে এ দেশের মানুষ।

দুই প্রধান রাজনৈতিক দলের উদ্দেশ্যে মোমেন বলেন, তাদের (বিএনপি) উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সব সময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে অসুবিধা আছে। 


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।