রাজনীতি


'আগুনের ঘটনায় কোনো রাজনৈতিক দল জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে'


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন, সোমবার

'আগুনের ঘটনায় কোনো রাজনৈতিক দল জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে'
সাম্প্রতিক সময়ে একের পর এক আগুনের ঘটনায় কোনো রাজনৈতিক দল জড়িত কি না তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। একইসঙ্গে নাশকতা কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা জানিয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, মার্কেটে হঠাৎ হঠাৎ আগুনের ঘটনা ঘটছে। প্রায় রোজই আগুনের ঘটনা ঘটছে। কেন এটা ঘটছে তা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাকি ২০১৩-এর মতো আগুন সন্ত্রাস তা-ও খতিয়ে দেখা হবে।

বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক কয়েকজন জিজ্ঞাসাবাদে উদ্দেশ্যমূলক হামলার বিষয়টি স্বীকার করেছে বলে জানান আসাদুজ্জামান খান।

একটি গ্রুপ সিটি করপোরশেনকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ৫৮টি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যবসায়ীরা সেখানে থাকবে কি না এ সিদ্ধান্ত তারাই নেবেন।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।