

যুদ্ধ পরবর্তী সময়ে বিশৃঙ্খলা বন্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বাকশাল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।হাছান মাহমুদ বলেন, বাকশালের পক্ষে তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিবন্ধও প্রকাশ করেছিলেন। অথচ এখন বাকশালের বিষয়ে বিভ্রান্তি ছাড়ানো হয়।বিএনপি সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও এ সময় মন্তব্য করেছন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।



