পার্বত্য জেলার পিছিয়ে পড়া মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করছে সরকার
হেড অফ ডিজিটাল মিডিয়া


সরকার তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেছেন। বৈসাবি উৎসব উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত প্রীতি সম্মিলনীর আলোচনায় এ কথা বলেন তিনি।পার্বত্য জেলাগুলো দেশের জন্য অপার সম্ভাবনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আরও আলোকিত করতে শিক্ষক সংকট দূর করতে হবে। পার্বত্য অঞ্চলের যারা শহরে আছেন, তাদের উদ্যোগ নিয়ে নিজ নিজ জেলার শিক্ষাকে প্রসারিত করার আহ্বান জানান তিনি।আসাদুজ্জামান খান আরও বলেন, পুঞ্জীভূত কিছু সমস্যা ছিল। আপনারা জানেন, পার্বত্য শান্তিচুক্তি হয়েছে। শান্তিচুক্তি অনুযায়ী আমরা কাজ করছি। শান্তিচুক্তির কিছু অংশ এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি, খুব শিগগিরই এগুলো সম্পন্ন করতে পারবো।



