রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
হেড অফ ডিজিটাল মিডিয়া


মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, তার সরকার শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে ইতোমধ্যেই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি। খবর বাসসের।সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ইউক্রেনের পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য শরণার্থী শিবির পরিচালনার খরচ বাড়ছে।২০২৬ সালের মধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন করতে চান উল্লেখ করে বাংলাদেশের সরকার প্রধান বলেন, বাংলাদেশে তরুণদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশাল বাজার রয়েছে।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। তিনি শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ছেড়েছেন।



