Ad

নির্বাচন নিয়ে ভিন দেশের পরামর্শ বা সুপারিশ শোনা হবে না: কাদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
oka
Durbin News

নির্বাচন নিয়ে অন্য কোনো দেশের পরামর্শ বা সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্পষ্ট করে বললেন, দেশে এখন স্বাধীন নির্বাচন কমিশন আছে। এ দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে রংপুর বিভাগ ও এর আওতাভুক্ত সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত। তাই বহু জায়গায় নালিশ করেও কোনো সাড়া পাচ্ছে না বিএনপি। ব্যর্থ গণ আন্দোলন নিয়ে বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা।বিএনপি বিভিন্ন দফায় আন্দোলনের চেষ্টা করেও গণআন্দোলন করতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয়, সেটি গণআন্দোলন নয়। বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি- এমন বহু আন্দোলন তারা করতে চেয়েছে। কিন্তু একটি আন্দোলনও সফল হয়নি। তারা এখন ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে হিসেব কষছে।ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে কিছু বলার নেই। উচ্চ আদালতই এই ইস্যুকে হিমাগারে পাঠিয়েছে। কথায় কথায় যারা সরকারের পদত্যাগ দাবি করেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে আসেন, তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপি এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি ও অপরাজনীতির পৃষ্ঠপোষক। আর আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনায় বিশ্বাসী। এখান থেকে আওয়ামী লীগকে সরানো যাবে না।ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোটের গণতন্ত্রে বিশ্বাস করে না। ১৫ই ফেব্রুয়ারির নির্বাচন বিশ্বাস করে না। সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ভয় দেখাবে, আগুন সন্ত্রাস করবে। বিএনপি দেশে নির্বাচন করতে দেবে না, এদেশে এটি আর হবে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad