

দেশের অর্থনীতিতে লুটেরাদের রাজত্ব কায়েম করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করে জোর করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ। গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। গোটা রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আর উন্নয়নের নামে মিথ্যাচার করছে।মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি। দাবি করেন, আবারও পুরানো কায়দায় আরেকটা নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। সেজন্য এখন থেকেই জনগণকে ভয় দেখাচ্ছে তারা।মির্জা ফখরুল বলেন, সরকারকে গণবিরোধী ও গণবিচ্ছিন্ন। খালেদা জিয়া অসুস্থ্য, এটা নিয়েও অমানবিক কথা বলছে। চিকিৎসার সুযোগ দিচ্ছে না। বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দিচ্ছে না।বিএনপি নয়, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজকেই রুখে দাঁড়াতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। এছাড়া সংকটের সমাধান হবে না। এবারের লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, স্বাধীনতার লড়াই।


