ধ্বংসাত্মক পথ ছাড়ুন, রাষ্ট্রক্ষমতা ছিনতাই করার দিন নেই: কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


ধ্বংসাত্মক পথ পরিহার করে বিএনপিকে গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ বা দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনতাই করে নিবে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে তার দপ্তরে এক প্রেস ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানিয়ে কাদের আরও বলেন, এ সত্য আজ দিবালোকের মত স্পষ্ট যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সাথে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয়নি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা হলো সাংবিধানিক বিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অন্ধকারের চোরাগলি দিয়ে পালাবার খারাপ নজির স্থাপন করেছে একমাত্র বিএনপি। বিএনপি নেতা তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে লন্ডনে পালিয়েছিল, সে কথা কি বিএনপি ভুলে গেছে?


