তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, দেশের দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে সরকার।সোমবার (১৫ মে) সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের উন্নয়নের ধারা যাতে পিছিয়ে না পড়ে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।সরকার প্রধান বলেন, '৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভাগ্য গড়তেই ব্যস্ত ছিল। বিএনপি ক্ষমতায় এসে সব ক্ষেত্রেই দেশকে পিছিয়ে নিয়ে যায়। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করে বিএনপি।ইতিহাস জানতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের উন্নয়নের ধারা রপ্ত করে দেশের কাজে লাগাতে হবে। বর্তমানে সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। সাথে প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে উপযুক্ত জনশক্তির ওপর গুরুত্ব দিয়েছে সরকার।



