রাজনীতি
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিস্কার করেছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, রোববার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে তাকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে জাহাঙ্গীরকে বহিষ্কারের বিষয়ে সুপারিশ করেন নেতারা। সভায় দলটির নেতারা বলেন, জাহাঙ্গীর আলম দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। এর আগেও তাকে একবার ক্ষমা করা হয়েছে। আওয়ামী লীগের থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন। তাকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত।
গাজীপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নিজের ও মায়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন জাহাঙ্গীর আলম। ঋণখেলাপি হওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট পর্যন্ত গিয়েও লাভ হয়নি। তবে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করেছে নির্বাচন কমিশন। দলীয় প্রার্থীর বিরুদ্ধচারণ করায় তখন থেকে জাহাঙ্গীরকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। এ বিষয়ে জানতে চাইলে গত বুধবার (১০ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান দলীয় ফোরামে আলোচনা করে জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।
.jpg)







