আওয়ামী লীগের জনপ্রিয়তা পরীক্ষা করতে বিএনপিকে ভোটে আসতে বললেন তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগের জনপ্রিয়তা পরীক্ষা করতে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, নিজ গুণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতার স্বীকৃতি পেয়েছেন।শনিবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি ক্ষমতা নয় বরং মানুষের জন্যই রাজনীতি করেন। কানে ও চোখে সমস্যা থাকার কারণেই বিএনপির নেতারা শেখ হাসিনার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা দেখতে ও শুনতে পায় না।আওয়ামী লীগ সভাপতির পরিকল্পনার জন্যই দেশব্যাপী সমানভাবে উন্নয়ন হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন দলটির এই যুগ্ম সাধারণ সম্পাদক।



