

সরকার মিথ্যার ওপর দেশ শাসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৬ মে) বিকেলে যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য বিরোধীদের মতকে ধ্বংস করা। পাড়ায়-মহল্লায় কেউ শান্তিতে নেই। জিনিসপত্রের দাম নিয়ে দিশেহারা খেটে খাওয়া মানুষ। কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদ করেন দলটির জ্যেষ্ঠ এ নেতা।সরকারের অপকর্ম একে বেরিয়ে আসছে বলেও দাবি করেন রিজভী। সমাবেশে উপস্থিত বিএনপির নিনিয়র নেতারা বলেন, গায়ের জোরে সরকার ক্ষমতায় টিকে আছে। সরকারের পতন অবধারিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা৷ অবিলম্বে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের মুক্তির দাবিও জানান জনসমাবেশে অংশ নেয়া নেতারা।


