

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনদিন চিকিৎসা নেন বিএনপি মহাসচিব। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে বাসায় ফিরে গেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ মে) রাতে হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় যান। তবে বাসায় ফিরলেও চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। তাই আগামী কয়েকদিন তাকে সরাসরি রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে হচ্ছে।প্রসঙ্গত, গত ২৩ মে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


