

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতির সাথে গাজীপুর সিটি করপোশন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সব মহলের দায়িত্বশীল আচরণে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এ কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।রোববার (২৮ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, গাজীপুরে ভোটের আগের দিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষিত করা হয়। নির্বাচনের দিন এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তখন তো নির্বাচন শুরু হয়ে গেছে। ভিসানীতির প্রভাব তাহলে নির্বাচনে কীভাবে আসবে? এটা যদি হতো যে, আগে ঘোষিত হতো, আমরা সবাই দেখতাম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা কেউ তো দেখিনি। এই খবর পড়ার সময়ও পাইনি। মাঠে ভোট চলছে। মানুষের মধ্যে এর প্রভাব কীভাবে পড়বে! মানুষ কি ভিসানীতি পড়েছে? তারা তখন কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিয়েছে।মো. আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুরের মতোই সুষ্ঠু হবে। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে বিতর্কিত নির্বাচন হয়নি।নির্বাচনকালীন সরকার রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে এই কমিশনার আরও বলেন, ইসির সেখানে কোনো হস্তক্ষেপ বা মন্তব্য করার নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনানুগ যেকোনো সিদ্ধান্ত কমিশন নেবে বলেও জানান তিনি।


