রাজনীতি


বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, বন্ধু আছে: কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ মে ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন, রবিবার

বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, বন্ধু আছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরকারের মাথা ব্যাথ্যার কারণ নেই। কারণ, বিদেশে আওয়ামী লীগের প্রভু নেই, বন্ধু আছে। তাই মার্কিন নতুন ভিসানীতি নিয়ে নাটক সাজাচ্ছে বিএনপি।

রোববার (২৮ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এ কথা বলেন তিনি। আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে শক্তিশালী করা হয়েছে। এতে কেউ বাধা দিলে তা বিএনপি দিচ্ছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে কেউ বাধা দিতে পারবে না। এবারে ভোটে বাধা দিতে গেলে জনগণ বুঝিয়ে দেবে। আওয়ামী লীগে যারা প্রার্থী আছেন তারা একসঙ্গে নৌকার পক্ষে ভোট চাইবেন, যাকে মনোনয়ন দেয়া হবে তিনি নির্বাচন করবেন।

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা আবার ক্ষমতায় আসলে ভোট চুরি, অর্থপাচার ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেরেছি কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি জানালেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কারা পাবেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে বিএনপি জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এ অবস্থায় দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীরাই মনোনয়নে অগ্রাধিকার পাবেন।

‘জামায়াতের দুঃখ আমির হামজা, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটোয়ারী’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শফিকুর রহমান: ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব’

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের রায় অমান্য করা হলেও তারা গণভোটের ফল বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সোমবার (৬ মার্চ) ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে , বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করেছে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।