রাজনীতি
বিশ ঘণ্টা জার্নি করে আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী
শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বললেন, কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে তা আমাদের চিন্তার বিষয় না।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাজেট বাস্তবায়ন করা সম্ভব বলেই বাজেট দেয়া হয়েছে। যারা সমালোচনা করছেন, তাদের অভ্যাসই সমালোচনা করার।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয় তা প্রমাণিত। আওয়ামী লীগ দেশ ও মানুষের স্বার্থে গড়ে উঠেছে। বিএনপি ভোট চুরি করেই সারাজীবন চলছে। তাই তারা নিজেরা সবাইকে চোর মনে করে। দেশ থেকে পাচার করা চোরাই টাকা দিয়ে বিএনপি ও জামায়াত ইসলাম দেশের বিরুদ্ধেই অপবাদ চালাচ্ছে।
দেশে বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গে সরকার প্রধান বলেন, কয়লা কোথায় পাওয়া যাচ্ছে না, কয়লা কিনতে সমস্যা হচ্ছে। তবে দ্রুতই গ্যাস আমদানির মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ বিদ্যুৎ এর কারণে সমস্যায় পড়তে হচ্ছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।
.jpg)







