যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, ভোট এলেই তারা হৈচৈ করে: স্বরাষ্ট্রমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না বা নির্বাচন এলে নির্বাচনে অংশ নিতে চায় না কিংবা নির্বাচন যাতে না হয় সেজন্য তারা হৈচৈ করতে থাকে।শনিবার (১০ জুন) সকালে ঢাকার ধামরাইয়ে বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, এ ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি। এক-এগারোর সময় এমনটা দেখেছি, সব সময়ই দেখেছি। এই ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই নতুন ষড়যন্ত্রের জন্য এক হয়ে যায়।এ সময় জামায়াত ইসলামীর কর্মসূচির ভেন্যু সরিয়ে দেয়ার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত সব সময় বায়তুল মোকারমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। এতে জনসাধারণের অসুবিধা হতো। তাই তাদের এবারের কর্মসূচির ভেন্যু সরিয়ে দেয়া হয়েছে।



