

অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে সভা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বললেন, অনিবন্ধিত দল হিসেবে জামায়াত এর আগেও বায়তুল মোকাররমে সভা-সমাবেশ করেছে। তারা অনেক সময় ভাঙচুরও করেছে। কিন্তু তাদেরকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।রোববার (১১ জুন) রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বললেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতেই পারে। তারা ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল, সেটা পুলিশ কমিশনার যাচাই করে দিয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ নীতি থেকে সরে আসেনি। জামায়াতের সমাবেশ নতুন কিছু নয়; এর মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণও ঘটেনি।


