ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার নির্দেশ
হেড অফ ডিজিটাল মিডিয়া


উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১২ জুন) দুপুরে গণভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের এক সভায় এ নির্দেশ দেন তিনি।আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন ও দেশ ধ্বংস হয়ে যাবে। দেশ বিরোধী, খুনি, মৌলবাদী চক্র ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেনো ক্ষমতায় না আসতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশে বাংলাদেশের সম্মান-মর্যাদা বেড়েছে। নেতাকর্মীদের ওপর ১৯৭৫ থেকে ২০০৮ পর্যন্ত যে অন্যায় অত্যাচার করা হয়েছে, তার প্রতিশোধ আওয়ামী লীগ নেয়নি। অন্যায়ের জবাব দেয়া হচ্ছে উন্নয়ন করে।



