

কোনো বিভেদ নয়, সবাইকে সাথে নিয়ে নতুন বরিশাল গড়ার কথা বললেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।মঙ্গলবার (১৩ জুন) সকালে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মেয়র নির্বাচিত হবার পর সকাল থেকে দলীয় নেতাকর্মী-সমর্থকরা ফুল নিয়ে তার বাসার নিচে ভিড় করেন। স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বরিশালবাসীকে ধন্যবাদ জানান।বরিশালের নতুন নগর পিতা বলেছেন, ইশতেহারের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। বরিশাল নগরের উন্নয়নে যা যা করা দরকার তাই করা হবে। রাজনীতি নয়, একটি উন্নত শহর উপহার দেয়া তার প্রধান উদ্দেশ্য বলেও জানান।



