

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ নেই। এই হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ দেশের যুব সমাজ তা মেনে নেবে না; এ কথা বলেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।শনিবার (১৭ জুন) বিকেলে দক্ষিণ যুবলীগের ৭টি ওয়ার্ডের ইউনিট সম্মেলনে এ মন্তব্য করেন পরশ। বললেন, সংবিধান অনুযায়ী দেশের সবকিছু চলবে। স্বাধীনতা বিরোধী চক্র সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়ত দলের মধ্যে ঢুকে সংগঠনকে দুর্বল করে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন পরশ।যুবলীগ চেয়ারম্যান বলেন, সব চক্রান্ত প্রতিরোধ করা হবে। অনুপ্রবেশকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিনি।



