ফ্লাইটে ঘুরে ঘুরে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, চমকে গেলেন যাত্রীরা
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহ-মমতা পেয়ে চমকে গেলেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।শুক্রবার (১৬ জুন) মধ্যরাতে সুইজারল্যান্ড থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী এক ফ্লাইটে যাত্রীরা স্নেহ-মমতা পান। ওই ফ্লাইটের যাত্রীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন, যখন তারা দেখলেন, শেখ হাসিনা নিজেই তাদের সঙ্গে দেখা করছেন।নিরাপত্তার সকল বেড়াজাল ভেঙে যাত্রীদের অবাক করে দিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎফুল্ল যাত্রীদের কাছে বিষয়টি অনেকটা মেঘ না চাইতে অঝোর ধারায় বর্ষণের মতো।নিরাপত্তারক্ষীদের দূরে সরিয়ে সাধারণ যাত্রীদের সাথে ছবিও তোলেন তিনি। বিমানে থাকা কাউকেই নিরাশ করেননি আওয়ামী লীগ সভাপতি। ছবি তোলার পাশাপাশি শিশুদের সাথে হ্যান্ডশেক করে তাদের আবদারও পূরণ করেছেন সরকার প্রধান।গত ১৪ ও ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিয়ে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্যরা।



