গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে: নজরুল ইসলাম খান
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগ উন্নয়ন করে থাকলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভয় পাওয়ার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (১৭ জুন) দুপুরে ডিআরইউতে এক স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকার সীমাহীন লুটপাট ও রক্তপাত করায় এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে ভিসানীতি দিয়েছে।নজরুল ইসলাম খান বলেন, সরকারের অধীনে বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই জাতীয় নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ এখন জনগণের কাছে দায়বদ্ধ নয়, প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। তাই সর্বক্ষেত্রে দেশের মানুষ অগণতান্ত্রিক আচরণের শিকার হতে হচ্ছে। বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলার ঘটনায় সিইসির বক্তব্যের নিন্দা জানান তিনি।


