

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ভিসা নীতি বা কোনো নিষেধাজ্ঞার কথা চিন্তা করে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সবাই যাতে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।মঙ্গলবার (২০ জুন) বিকালে রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত এসে সরকারকে ক্ষমতায় বসিয়ে দেবে না। নির্বাচন নিয়ে ভারতের সাথে কোনো আলোচনা হয়নি।বিএনপির কথা মতো দেশে কোনো নির্বাচন হবে না বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। বললেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি চায় আওয়ামী লীগ ভোটে হেরে গিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা প্রমাণ করুক। কিন্তু বিএনপির এমন চাওয়া পূরণ হবে না।


