ক্ষমতায় যাওয়া মুখ্য নয়, বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা: ফখরুল
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে ক্ষমতায় নিতে চাই এটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।মঙ্গলবার (২০ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বিএনপি মিডিয়া সেল’ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দেশের প্রধান সংকট হলো গণতন্ত্র না থাকা। এই সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। গত ১০ বছরে এক দলীয় শাসন কায়েম করেছে। আবারও তারা ভোট চুরির নির্বাচন করার পাঁয়তারা করছে।



