অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটসের বিবৃতির মূল্য নেই: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য বিবৃতি দেয়। যুদ্ধাপরাধ নিয়ে তাদের বিবৃতির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।শনিবার (২৪ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত 'গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনে শিশুরা পাথর ছুড়লে ইসরাইলি বাহিনী পাখি শিকারের মতো গুলি ছুড়ে শিশুদের হত্যা করে। অথচ তাদের বিরুদ্ধে টু শব্দটি করে না এসব সংগঠন। ২০১৩, ১৪ ও ১৫ সালে বাংলাদেশে মানুষ পোড়ানোর বিরুদ্ধে কিছু বলে না। তাদের এই বিবৃতির কোনো মূল্য নেই।হাছান মাহমুদ আরও বলেন, এই দুটি সংগঠন আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আগামী নির্বাচন হচ্ছে দেশের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। দেশ কি পাকিস্তান হবে, নাকি দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রার অভিযাত্রায় আরও দ্রুত বেগে এগিয়ে চলবে—সেই ফয়সালা হওয়ার নির্বাচন। এই দেশে কোনো তাবেদারি সরকার বসবে, নাকি যারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিবে তারা বসবে, নাকি শেখ হাসিনার মতো স্বাধীনচেতা জননেত্রীর সরকার থাকবে— সেই ফয়সালা হওয়ার নির্বাচন।


