ঈদের পর নেতাকর্মীদের ঢাকা আসার প্রস্তুতি নিতে গয়েশ্বরের আহ্বান
হেড অফ ডিজিটাল মিডিয়া


বর্তমান সরকারকে বিদায় করতে এক দফার বিকল্প নেই। এজন্য ঈদের পর নেতাকর্মীদের ঢাকা আসার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।রোববার (২৫ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।সমাবেশে বিএনপি নেতারা বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করেছে এই সরকার। অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলায় আমেরিকাসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে দেশ আরও সংকটের মুখে পড়বে।



