

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তিনি। এ সময় ২ ঘণ্টা ধরে তাদের মধ্যে বৈঠক চলে।বিএনপির মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা গেছে। জানায়, মাঝে মধ্যে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব। তিনি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।দলটির সূত্রে জানা গেছে, সাধারণত দলের পক্ষ থেকে চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এছাড়া মাঝে মধ্যে দলের বিভিন্ন বিষয়ে পরামর্শের দরকার হলে তখন সাক্ষাৎ করেন।


