

সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারো বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে।সোমবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। আরও বলেন, বিদেশে টাকা পাচার করতে সরকার মানুষের পকেট কাটছে। নিজেদের দুর্নীতি হালাল করতে সব কিছুর দাম বাড়াচ্ছে। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীল নকশা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তিনি।বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব আরও বলেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। পুরো দেশটা খেয়ে ফেলেছেন। সময় থাকতে মানে মানে কেটে পড়েন। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।



