

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের বাইরের খবর জানেন না। বাজারে গিয়ে বিএনপির এ নেতাকে দ্রব্যমূল্য পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছেন তিনি।সোমবার (৩ জুলাই) রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়। সভা শেষে সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। দেশের মানুষের মধ্যে আনন্দ আছে বলেই এবার গতবারের তুলনায় কোরবানি বেশি হয়েছে। মানুষ আনন্দে থাকলে বিএনপির কষ্ট হয়।



