

ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে। উন্নয়নের জন্য মানুষ আবারও নৌকাতেই ভোট দেবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে দলের সহযোগী সংগঠনের যৌথসভায় এ মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। ভোটারদের কাছে না গিয়ে বিএনপি বিদেশিদের কাছে যাচ্ছে। আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কি না, সে অপেক্ষায় আছে বিএনপি।তিনি আরও বলেন, বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে। তবে প্রভুসুলভভাবে নয়। বিদেশিদের সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, তেমন কোনো বিষয় নেই।



