বিএনপির একদফার আন্দোলন চট্টগ্রামে মারা যায় কি না তা দেখার বিষয়: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপির কোনো নালিশ থাকলে তা জনগণের কাছে দিতে হবে, বিদেশিদের কাছে নয়। উন্নত দেশগুলোর মতো নির্বাচিত সরকারের অধীনেই দেশে নির্বাচন হবে, এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।পিআইডির প্রকাশনায় পার্বত্য শান্তি চুক্তি নিয়ে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে বুধবার (৫ জুলাই) এ কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নানাবিধ সম্পর্ক রয়েছে, তাদের কর্মকর্তাদের আগমনকে স্বাগত জানাই। এর মানে হচ্ছে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। বিএনপির একদফার আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না সেটাই দেখার বিষয়। বিএনপির আন্দোলন করার সক্ষমতা নাই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা জানি কখন, কী করতে হয়।হাছান মাহমুদ বলেন, বিএনপির আহ্বানে জনগণ সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেনি। আগামী নির্বাচনেও করবে না। বিএনপি নির্বাচনে না আসলে জনগণকে আহ্বান করবো তাদের বর্জন করতে।


