বিরোধীদের একদফা কর্মসূচিতে ‘অশ্বডিম্ব’ ছাড়া কোনো ফল আসবে না: কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


সরকার পতনে বিএনপিসহ সমমনাদের একদফা কর্মসূচিতে অশ্বডিম্ব ছাড়া কোনো ফল আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (৮ জুলাই) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমার্ণ কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, ৩৬ দলের জগাখিচুড়ি ঐক্যে এক দফা আন্দোলনের পতন অনিবার্য।প্রসঙ্গত, বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল সরকার পতনে একদফা কর্মসূচি ঘোষণা দিবে চলতি মাসে। ইতোমধ্যে সরকারবিরোধী এসব রাজনৈতিক দলের অনেক নেতা এ তথ্য জানিয়েছেন।এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশ সেপ্টেম্বরে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। তবে এই রাস্তায় মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলতে পারবে না।



