

রোল মডেল নয়, বাংলাদেশকে গোল মডেল বানিয়েছে ক্ষমতাসীনরা। দেশকে ফতুর করে দিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (৮ জুলাই) সকালে ডিআরইউতে ন্যাশনাল পিপিলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বললেন, সরকার নতুন নতুন প্লট তৈরি করে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়।মির্জা ফখরুল বলেন, আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। কিন্তু জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাধীনতার পরই গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।তিনি আরও বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। তাদেরকে বিশ্বাস করে আগেও সংলাপ করেছি, প্রতারিত হয়েছি। এখন প্রশ্নই আসে না। স্যাংশন, ভিসানীতিসহ আরও নানা কারণে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি এখন তলানিতে।


