

বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (৯ জুলাই) দুপুরে প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদ মেম্বারদের জাতীয় সংগঠনের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বললেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বিদেশিদের কাছে নালিশ করে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে।হাছান মাহমুদ বলেন, আলোচনা না করে বিদেশিদের কাছে গিয়ে জনগণকে অসম্মান করছে তারা। নির্বাচন কমিশন গত ৫টি সিটি করপোরেশন নির্বাচন করেছে, তা বিশ্বের কাছেও উদাহরণ।তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ভোটে না আসলেও গত নির্বাচনগুলোতে ৫০ শতাংশ ভোট পড়েছে; যা বিএনপির প্রতি জনগণের চপেটাঘাত।



